মেট্রোরেলে ঢিল ছোড়া ভবন চিহ্নিত

0


 

রাজধানীর শেওড়াপাড়া এলাকার মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছিল যে ভবন থেকে সেটি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ঢিল ছোড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভবনটি শনাক্ত করা হয়।


শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক জানান, আশপাশের সিসি ক্যামেরা দেখে ঢিল ছোড়া ভবনটি চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় যে ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে, সেটি চিহ্নিত করা হয়েছে।যে বা যারাই ঢিল ছুড়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


গত রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেল লক্ষ্য করে ঢিল ছুড়লে একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। সে সময় কর্তৃপক্ষ জানায়, গ্লাসে ঢিল লাগায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরপর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top