ঢাকা- ১৭ আসন থেকে নির্বাচন করবেন হিরো আলম

0

নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।


সোমবার সকালে এ বিষয়ে হিরো আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “আজ দুপুর ৩টায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নিব। ”


তবে এই আসন নিয়ে তার পরিকল্পনা পরবর্তীতে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান হিরো আলম।


উল্লেখ্য, এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top