নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়েছে সরকার : জিএম কাদের

0


 জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। আমরা চাই নির্বাচন ব্যবস্থা সব সময় সরকারের আওতার বাইরে রাখতে হবে। নিবাচন ব্যবস্থা স্বাধীন জায়গায় রাখতে হবে।যারাই ক্ষমতায় আসে তারাই নির্বাচন ব্যবস্থা তাদের আওতায় রাখতে চেষ্টা করেছে।


তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট পদে নিজেদের লোক নিয়োগ দিয়েছে, যারা দলীয় আনুগত্য করবে। কিছু আইন সংস্কার করেছে যাতে নির্বাচনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে।


এমন বাস্তবতায় কখনওই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না, এটা বারবার প্রমাণ হয়েছে। যখন সরকার মনে করছে নির্বাচন কিছুটা নিরপেক্ষ করতে হবে, তখন তাই হচ্ছে। যখন মনে করছে সরকারকে হেরে যেতে হবে, সেখানে হেরে যাচ্ছে। সরকারের ইচ্ছার বাইরে নির্বাচনের ফলাফল হচ্ছে না।


শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ-সভাপতি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top