ওয়ানডের নতুন অধিনায়ক সাকিব

0


 

সাকিব আল হাসানকে বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়।


এছাড়াও এই দুই টুর্নামেন্টের মাঝে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব। সংবাদ সম্মেলনে এ কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।


এর আগে ২০১৭ সালের এপ্রিলে সাকিবকে টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ধারা থেকে আবার প্রত্যাবর্তন করতে হল বিসিবিকে।


আবার সাকিবের হাত ধরেই তিন ফরম্যাটে এক অধিনায়ক তত্ত্বে ফিরে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন তিনি।


উল্লেখ্য, গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে পাপনের বাসভবনের গ্যারেজে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। সেখানেই স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই ওপেনার। বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ-মুহূর্তে এসে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়েছিল বিসিবি। সেই সংকট নিরসনে অবশ্য খুব একটা সময় নেয়নি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top