টুইটারে ভিডিও ডাউনলোডের সুবিধা যুক্ত হচ্ছে

0


 

এক্স ব্লুর (টুইটার) ভেরিফাইড ব্যবহারকারীরা এখন টুইটার থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। তবে এতে কিছু শর্ত প্রযোজ্য থাকবে বলেও উল্লেখ করেন তিনি।  


সম্প্রতি এতে সরাসরি মেসেজ ও বিজ্ঞাপনের মতো সুবিধা যুক্ত করেছে। ইলন মাস্ক এক টুইট বার্তায় বলেন, ভেরিফাইড ব্যবহারকারীরা মাইক্রোব্লগিং প্ল্যাটফরমে ভিডিও ডাউনলোড করতে পারবেন।তবে এতে কিছু বিধি-নিষেধও আরোপ করা হয়েছে।  


মাস্ক জানান, ভেরিফাইড ব্যবহারকারীরা তখনই ভিডিও ডাউনলোড করতে পারবেন, যখন ওই ভিডিওর পোস্টদাতা এটির অনুমোদন দেবেন।  


যেভাবে ভিডিও ডাউনলোড করবেন : ভিডিও ফুলস্ক্রিন থাকার সময় উপরের ডানদিকে তিনটি ডট (...) এ ট্যাপ করুন। সেখানে ক্লিক করলে ডাউনলোড করার অপশন চলে আসবে।


তবে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা এ সুবিধা পাবে না বলেও জানিয়েছে টুইটার। এ সুবিধা পাওয়ার জন্য যারা টুইটারকে অর্থ প্রদান করেন তারা সরাসরি ভিডিও ডাউনলোড করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top