বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। এখনও এটি রিলিজ করতে প্রায় মাস খানেক বাকি। তবুও এখনই যেন শাহরুখ ম্যাজিকে মজেছেন ভক্তরা। অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী ছবির।
২০২৩ সালে এটি শাহরুখ খানের দ্বিতীয় ছবি হতে চলেছে। তার প্রথম ছবি পাঠান বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল।
দীর্ঘ চার বছর পর ফিরে পাঠান ছবি দিয়ে ম্যাজিক তৈরি করেছিলেন শাহরুখ খান। সমস্ত হিসাব নিকেষ পাল্টে এটা কেবল বলিউড না শাহরুখ খানের ক্যারিয়ারের সব থেকে বেশি ব্যবসা করা ছবির তকমা পায়।
এখন সবার লক্ষ্য জওয়ানের দিকে। অনুমান করা হচ্ছে এই ছবিটিও বক্স অফিসে ভালোই সাড়া পাবে। তবে জানেন কি জওয়ান ছবিটা শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেট ছবি?
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে জওয়ান ছবিটির বাজেট ৩০০ কোটি রুপি! ভক্তরা যাতে সিনেমা হলে গিয়ে সেরা অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেরা গল্প এবং ভিজ্যুয়াল এর সাক্ষী থাকতে পারে তার জন্য কিন্তু মোটেই কার্পণ্য করেননি শাহরুখ খান। দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত এই ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বক্স অফিসে।


