মরুভূমি থেকে রাইফেল হাতে ওয়াগনার প্রধানের ভিডিও বার্তা

0


 

ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এখন আফ্রিকায় রয়েছেন। প্রিগোজিনের এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় এমন ইঙ্গিত মিলেছে। জুনের শেষের দিকে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার পর এটাই তার প্রথম ভিডিও বার্তা।


সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি ওয়াগনারের সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছেন প্রিগোজিন।এতে সামরিক পোশাক পরিহিত প্রিগোজিনকে রাইফেল হাতে একটি মরুভূমিতে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটা আফ্রিকার কোনো জায়গা।


ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি। তবে সবকিছু আমাদের পছন্দমতো রয়েছে।ওয়াগনার সব মহাদেশে রাশিয়ার গৌরব বাড়াতে অবদান রেখেছে। এখন আফ্রিকার মানুষকে আরও বেশি মুক্ত ও খুশি করতে এবং তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করব। আমরা ইসলামিক স্টেট, আল-কায়েদাসহ সব দস্যুর জীবনকে দুঃস্বপ্নে পরিণত করব।


প্রিগোজিন আরও বলেন, ওয়াগনার গ্রুপ সেনা নিয়োগ অব্যাহত রেখেছে।সেই সঙ্গে যারা এই সেনা সরবরাহকারী গ্রুপে যুক্ত হতে চান, তাদের যোগাযোগ করার জন্য ভিডিওতে একটি টেলিফোন নম্বর দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top