"প্রিয়তমা" সুপারহিট হওয়ায় পরিচালককে গাড়ি উপহার দিলেন প্রযোজক

0


 

গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা এখনো দাপট দেখাচ্ছে। দর্শক মহলেও বেশ আলোড়ন তুলেছে সিনেমাটি। যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে চলচ্চিত্রটি সফল বলে দাবি করেছে সিনেমাটির পরিচালক ও সংশ্লিষ্টরা। প্রিয়তম চলচ্চিত্রটি সুপার হিট হওয়ায় পরিচালক হিমেল আশরাফকে একটি নতুন গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক আরশাদ আদনান।


গাড়ি উপহার পেয়ে প্রযোজক আরশাদ আদনানকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক হিমেল আশরাফ। গাড়িটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া। প্রিয়তমার সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য। ’


উল্লেখ্য, প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।আরও আছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরও অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top