শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, তারপরে নির্বাচন : রিজভী

0


 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে তারপর নির্বাচন করবে বিএনপি। এর আগে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সেটা আর নির্বাচন হবে না।সেটা হবে রাতের নির্বাচন বা অন্য কোনো নির্বাচন। পার্লামেন্ট বিলুপ্ত হবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে তার অধীনেই নির্বাচন হবে।


শনিবার দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ব্যাংকলনী এলাকায় ঢাকার মহাসমাবেশে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা মহানগর বিএনপির সদস্য মাহমুদ হোসেনের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।  


এ সময় রিজভী বলেন, আমি এ শোকাবহ পরিবারকে সমবেদনা জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদের বাসায় এসেছি।তিনি গত ২৮ জুলাই বিএনপির মহাসমাবেশে অংশ নিতে গিয়ে স্লোগান দিতে দিতে গরমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top