বাংলাদেশ থেকে সবকিছু নকল করে মমতার দল : শুভেন্দু

0


 

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানকে নকল করে সব কিছু করে। 'জয় বাংলা' স্লোগানটিও তার মধ্যেই পরে। ’ চোখের অসুখ 'জয় বাংলা' এবং তৃণমূলের 'জয় বাংলা' স্লোগান প্রসঙ্গে রাজ্যটির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কটাক্ষ করেন।  


রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন একটি প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, ‘এটা বাংলাদেশের স্লোগান।


সেখানকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সদস্যরা সমস্ত সরকারি এবং রাজনৈতিক অনুষ্ঠানে এই স্লোগান দেন। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও সাধারণত তাদের সবকিছুই পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানকে নকল করেই করে। এই স্লোগানটিও তার মধ্যেই পড়ে। 


উল্লেখ্য, গত একুশে জুলাই কলকাতা ধর্মতলা অনুষ্ঠিত শহীদ দিবসের মঞ্চ থেকেও মমতা এই স্লোগান তোলেন।


আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর ডাক দিয়ে মমতাকে বলতে শোনা যায়, ‘আমাদের একটাই চাওয়া তাহলে 'ইন্ডিয়া' জিতুক, 'বিজেপি' হারুক। আমাদের অন্য কোনো স্লোগান নেই। ২০২৪ সালের নির্বাচনে 'জয় বাংলা'র পাশাপাশি 'জয় ইন্ডিয়া' স্লোগান দেওয়া হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top