হাইব্রিডরা আওয়ামী লীগে বড় জায়গা দখল করে আছে : আলাল

0


হাইব্রিডরা আওয়ামী লীগে বড় জায়গা দখল করে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।


তিনি বলেছেন, “আজকে মোজাফফর হোসেন পল্টু, ড. কামাল, আ স ম আব্দুর রবের মতো লোকেরা আওয়ামী লীগ করতে পারেন নাই। কোনও ভদ্রলোক এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারা এ দল করতে পারেন নাই। সব হাইব্রিড।এই হাইব্রিডরা বড় বড় জায়গা দখল করে আছে।


বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  


সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আওয়ামী লীগ ভাঁওতাবাজি করে প্রমাণ করতে চায় তারা জনগণের বন্ধু। আসলে তারা প্রভূর মতো ভূমিকা রাখছেন।


আলাল বলেন, আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, এ যেন মন্ত্রিসভা নয়, কচিকাঁচার মেলা।  


তিনি বলেন, নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের জন্য আজ এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানানো হয়েছে।ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভুয়া জন্মসনদ দিয়ে অপ্রাপ্তবয়স্কের ভোটার বানানো হয়েছে।  


তিনি বলেন, এই শাসকগোষ্ঠীকে কিছুদিন হলেও তাদের ক্ষমতা থেকে বাইরে রাখতে হবে। তাহলে তারা বুঝবে তারা দেশের কি ক্ষতি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top