সব দায়িত্ব আমার না : সাকিব

0


 

তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়লে এশিয়া কাপে বড় আশা নিয়ে গিয়ে একরকম ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। সাকিব আল হাসানের অধীনে এ দফায় শুধু আফগানিস্তানের বিপক্ষেই জিতেছে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা-সমালোচনাও হচ্ছে বেশ।


সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামা এখন হয়ে গেছে অনেকটাই নিয়মরক্ষার। এ ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকিব বারবারই করলেন পাল্টা প্রশ্ন। এশিয়া কাপ ব্যর্থতার পর এখন বিশ্বকাপের আগে দলের প্রতি কোনো বার্তা থাকবে কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলছেন, সব দায়িত্ব তার না।


বৃহস্পতিবার শ্রীলঙ্কায় তিনি বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না।সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top