শরীয়তপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

0


 

আবহমান গ্রাম বাংলার নদ-নদীতে ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ। এই প্রতিযোগিতা উপভোগ করতে শরীয়তপু‌রের কৃ‌তির্নাশা নদের তীরে জনস্রোতে পরিণত হয়। নানা বয়সের মানুষেরা নদীর দুই পাড়ে ভীড় ক‌রে।  


জানা গে‌ছে, শরীয়তপুর সদর উপ‌জেলার বি‌নোদপুর সু‌বেদার কা‌ন্দি গ্রা‌মে কৃ‌তির্নাশা নদী‌তে কানাডা প্রবাসী আতাউর রহমান খান স্পো‌টিং ক্লা‌বের উ‌দ্যোগে বিশাল নৌকা বাইচ প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।


সোমবার বিকা‌লে ৯‌টি নৌকা দিয়ে প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হয়। আগামী ৯ সেপ্টেম্বর ফাইনাল নৌকা বাইচ প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হবে। এসময় উপ‌স্থিত ছি‌লেন আ‌য়োজক ক‌মি‌টির সদস্যসহ বি‌ভিন্ন এলাকা থে‌কে আগত লা‌খো দর্শক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top