শরীয়তপুরে বন বিভাগে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

0


 

শরীয়তপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া এক নারীকে বন বিভাগের বাগানের ভেতর নিয়ে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মারুফ খানকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মারুফ খান শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকার রাজ্জাক খানের ছেলে। 


র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পূব নির্ধারিত সময় অনুযায়ী গত ৯ ডিসেম্বর এক বন্ধুর সঙ্গে মাদারীপুর লেকপাড়ে ঘুরতে যান ভুক্তভোগী নারী। সেখান থেকে শরীয়তপুর সদরের একটি হোটেলে খাবার খেয়ে তারা শহরের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যায় দুজন যুবক তাদের দুইজনের সম্পর্কের কথা জানতে চান। একপর্যায়ে তারা ওই নারীর বন্ধুকে চরথাপ্পড়, কিলঘুষি দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ওই নারীকে বন বিভাগের ভেতরে নিয়ে গিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে উপস্থিত থাকা ১০ থেকে ১২ জন ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন।


ভুক্তভোগী নারী অপারগতা প্রকাশ করলে তাঁকে মারধর করা হয় মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ওই নারীকে একজন ধর্ষণ করে এবং ছবি তোলে অভিযুক্তরা। এ সময় এ ঘটনা কাউকে বললে ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তারা। পরে অভিযুক্তরা ওই নারীকে সড়কে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরেকটি জায়গায় আটকে রাখা বন্ধুকেও নিয়ে যায়। সেখানে তাদের রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যরা দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।


উক্ত ঘটনায় ১০ ডিসেম্বর রাতে একজনের নাম উল্লেখ করে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে সদরের পালং মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার পর রাতেই আসামি মারুফ হাওলাদার (১৮), নাফিজ বেপারী (২২), সাইফুল খান (২২) ও পশ্চিম পরাসর্দ্দি সিফাদ ভূইয়াকে (২০) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। 


মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, মামলার পরে পলাতক আসামি গ্রেপ্তার করার জন্য পুলিশ আবেদন করলে মামলাটি অধিক গুরুত্ব বিবেচনায় নিয়ে কাজ শুরু করা হয় এবং সোর্স নিয়োগ করা হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের উত্তর নরসিংপুর এলাকা থেকে মারুফ খানকে গ্রেপ্তার করা হয়েছে।


শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘মামলার প্রধান আসামি মারুফ খানকে গ্রেপ্তার করে আমাদের কাছে সোপর্দ করেছে র‌্যাব। তাকে আদালতে পাঠানো হবে। মারুফ খানসহ আসামি ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top