চীনের উহানের সেই ল্যাবের চাঞ্চল্যকর সব তথ্য

0


সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা সংক্রমণে পিছনে ওহানে সি ফুট মার্কেটের ভূমিকার কথা স্বীকার করেছে। অপরদিকে আমেরিকা উহানের সেই ল্যাবরেটরির থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টির দিকে আঙ্গুল তুলেছে। আর এখন সেই গবেষণাগার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।

এক নতুন রিপোর্টে জানা গেল গত অক্টোবর থেকেই নাকি বন্ধ ছিল ইনস্টিটিউট অব ভাইরোলজি।মোবাইল থেকে পাওয়া তথ্য এমনটাই প্রমাণ মিলছে। যদিও ল্যাব বন্ধ রাখা হয়েছিল কিনা তার সরাসরি কোনো প্রমাণ মেলেনি।

ডেইলি মেইলের তথ্যমতে, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সেলফোন ও স্যাটেলাইটের থেকে জানা যাচ্ছে ল্যাবরটরি টি শাট ডাউন করা হয়েছিল। যদিও সংস্থা পরে জানায় ওই রিপোর্ট সম্পূর্ন নয়।

চীনের উহান প্রদেশের সি ফুড মার্কেট এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অনেক আগেই। ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল ওই বাজার থেকে। এতদিন পর্যন্ত এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কার করে কিছু বলেনি।কিন্তু গত শুক্রবার এই প্রথম সংস্থাটি জানিয়ে দেয় করোনা সংক্রমনের নেপথ্যে ওই বাজারের ভূমিকা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top