বুধবার ১৩ ই মে শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিসের(মেডিকেল অফিসার)ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ জানান, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নতুন করে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। তিনি সখিপুর ইউনিয়নের মুন্সিকান্দির বাসিন্দা।সে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতো।এর আগে চরকুমারিয়া ইউনিয়নের এক নারীরদেহে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত নিয়ে শরীয়তপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জন।এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন ও নতুন ৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ জন।
তিনি জানান,এপর্যন্ত জেলায় মোট ১৪৮০ জনের নমুনা সংগৃহীত হয়েছে ১৩৫৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে যার মধ্যে ৬১টি নমুনার ফলাফল করোনা পজিটিভ এসেছে। তবে সদর উপজেলায় ৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে,এর আগে নড়িয়া উপজেলা ১জন ও ডামুড্ডা উপজেলা ১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ জন।


