অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক হাঁকানো ঐতিহাসিক ব্যাট নিলাম থেকে সরিয়ে নিচ্ছেন মোঃ আশরাফুল।মুশফিকুর রহিমের ব্যাট নিলামে তোলার সময় ভুয়া দাম হাঁকানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন নিলাম প্রক্রিয়া তার কাছে পরিষ্কার নয়, তাই তিনি তার বেট নিলাম থেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
মোহাম্মদ আশরাফুল যে ক্রিকেট ব্যাট দিয়ে ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরি করেছিলেন,সে ক্রিকেট ব্যাট তিনি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন।
মোহাম্মদ আশরাফুল বলেন, দেশে নিলামের ভালো সংস্কৃতি নেই। মুশফিকুর রহিমের ব্যাট নিলামে তোলার সময় ভুয়া দর হাঁকানো হয়, যদি এ ধরনের কোন ঘটনা ঘটে তাহলে নিলামে তোলার কোন মানেই হয়না। আমি আসলে বুঝতে পারছি না বাংলাদেশে কিভাবে নিলাম হয়।
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তিনি ব্যাটটি নিলামে তুলতে চেয়েছিলেন' উল্লেখ করে এই সাবেক অধিনায়ক বলেন,এখন আমি মনে করি নিলামের জন্য ভালো প্রক্রিয়া থাকা উচিত।
নিলামে ১৫ লাখ টাকা ভিত্তিমূল্য ধরে নিলাম শুরু করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোহাম্মদ আশরাফুল কিন্তু আয়োজক প্রতিষ্ঠান "অকশন ফর অকশন" রাজি না হওয়ায় সিদ্ধান্ত বদলে ফেলেন তিনি।


