কৃষকের ধান কেটে দিলো শরীয়তপুর জেলা ছাত্রলীগ

0


সারাদেশ যখন করোনা সংক্রমণের আতঙ্কে আছে, শরীয়তপুরের লকডাউন এর কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন এমন কঠিন সময়  কৃষকের ধান কাটায় এগিয়ে আসছে শরীয়তপুর জেলা ছাত্রলীগ।   
শরীয়তপুর জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে মাথায় করে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছেন।

শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ভুচুরা গ্রামের গিয়াসউদ্দিন খানের ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শরীয়তপুর জেলা ছাত্রলীগ।তাদের এই কর্মকাণ্ডে ছাত্রলীগের উপর আস্থা ও ভালোবাসা স্থান করে নিয়েছে কৃষকসহ গোটা বাংলাদেশের জনগণের হৃদয়।

ধান কাটার সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিরসহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর,যুগ্ম আহ্বায়ক রাশেদ,আসাদুজ্জামান শাওন, জাহাঙ্গীর চৌকিদার, মকবুল সরদার,উপজেলা ছাত্রলীগেরসভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক রাশেদ শিকদার,পৌরসভার সভাপতি সাইফুল ইসলাম শোহান, সাধারণ সম্পাদক রাকিব হাসান, কলেজ সাধারণ সম্পাদক রাশেদ, আদনান শামীম, সাজ্জাদ, অভি, সুমনসহ জেলা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, দেশের এই করোনা  চরম দুর্যোগের সময় বাংলাদেশ ছাত্রলীগ খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং যেকোন দুর্যোগের সময় ছাত্রলীগ আগামীতে ও মানুষের পাশে থাকবে।

ছাত্রলীগের নেতাকর্মীরা  আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।সকল জনগণকে এই করোনা মহামারী পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য অসহায় কৃষকদের ধান কেটে সাহায্য করার আহ্বান শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top