শরীয়তপুর সদরে আংগারিয়া বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের লকডাউন নীতি মানতে,সামাজিক দূরত্ব এবং সরকারি সকল নির্দেশনা মানতে জনগণকে উৎসাহিত করতে পুলিশের সহযোগী হিসেবে এফ.সি আংগারিয়ার সদস্যদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
শরীয়তপুর জেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে অদ্যবধি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এফ,সি আংগারিয়া। আর এই জনসচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং পরিচালনা করেন আংগারিয়া এফ,সির অন্যতম পরিচালক পাবেল মুন্সি।
জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে পাবেল মুন্সি বলেন, আংগারিয়া বাজার এর পার্শ্ববর্তী এলাকা চিথলিয়া ইউনিয়ন এ করোনা রোগী শনাক্ত হওয়ার পরে আংগারিয়া এলাকার লোকজন করোনা ঝুঁকিতে রয়েছে। তাই আংগারিয়া বাজার ও অত্র অঞ্চলের মানুষকে করোনার বিস্তার থেকে বাঁচানোর জন্য প্রতিনিয়ত আংগারিয়া এফ,সি সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর কার্যক্রম অব্যাহত রাখবে।


