সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে মাত্র ১ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭৮৬জন। একদিনের হিসেবে এটি সর্বাধিক আক্রান্ত সংখ্যা। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮৩ জন এবং আক্রান্ত ১০৯২৯ জন।
৫ মে মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৩৩ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১৬২টি,পরীক্ষা করা হয়েছে ৫৭১১ টি।
অপরদিকে মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে জানানো হয়, তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং তিনি পুরুষ।
তিনি আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ১৪০৩ জন।


