গত মঙ্গলবার (৫মে) মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় বিলুপ্ত প্রজাতির এগারোটি বানর কে বিষ খাইয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকাবাসী জানান, মাদারীপুর শহরের এই বানরগুলো শত বছর ধরে এলাকায় মানুষের পাশাপাশি বসবাস করে আসছে।গত মঙ্গলবার বিকেলে কয়েকটি বানর কে মেরে ফেলার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বিষ খাইয়ে দেয়। এতে দশটি বানর মারা গেছে। এছাড়া একটি বানর অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা বানর গুলিকে মাটিচাপা দিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় একটি বেকারির কারখানার মালিক বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরে ফেলেছে, তারা আরো জানান খাদ্য সংকটের কারণে বানরগুলো বাসাবাড়িতে বিভিন্ন সময় হানা দিত, তবে এ কারণে কেউ কখনো বানরগুলোকে মারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদী বেষ্টিত মাদারীপুরের চরমুগরিয়া অঞ্চল ও ফলজ গাছে পূর্ণ ছিল। মুক্তিযুদ্ধে আগে এবনে ১০ হাজারের মতো বানর ছিল। তখন জঙ্গলও শত শত গাছ থাকায় বানরগুলোর বিচরণ ছিল চরমুগুরিয়া এলাকাজুড়ে। জেলা বন বিভাগের তথ্যমতে এখনো আড়াই হাজারের মতো বানর আছে চরমুগুরিয়া এলাকায়।


