বিধ্বংসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় "আমফান"

0

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় "আমফান"এখন আরো শক্তিশালী হয়ে উঠেছে। ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়েছে এটি আরো ঘণীভূত হয়ে অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়,ঘূর্ণিঝড় "আমফান" রাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে,কক্সবাজার থেকে ১২২০ কিলোমিটার‌ দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১২১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৯০কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল, এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১১০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরের গভীরে অবস্থানরত সকল নৌযান ও টলার সমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। যেন স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে। একই সঙ্গে এসব নৌযানকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top