শরীয়তপুরে নতুন করোনা শনাক্ত ৪ জন, মোট ৭১জন

0

শরীয়তপুর জেলার নতুন করে আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৩ জন এবং ভেদরগঞ্জ উপজেলায় ১ জন।

১৭ই মে রোববার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানান মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত মোট ২২জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে, এর মধ্যে সদর উপজেলায় ৫ জন,জাজিরা উপজেলায় ৬ জন, নড়িয়া উপজেলায় ৭ জন এবং ডামুড্ডা উপজেলায় ৪ জন।

নতুন আক্রান্ত সহ শরীয়তপুর জেলায় এখন মোট আক্রান্ত সংখ্যা ৭১ জন।এ পর্যন্ত জেলায় মোট ১৮৩৫  টি নমুনা সংগৃহীত হয়েছে, এরমধ্যে ১৬৮১ নমুনার ফলাফল এসেছে। যারা আক্রান্ত হয়েছে তাদের বাড়ি ও তাদের আশেপাশের কিছু বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top