সমাজের বিভিন্ন অসংগতি দুর করে সমাজে শান্তি নিবেদনের লক্ষ্যে গড়ে উঠে সামাজিক সংগঠন " স্বপ্নের পথে চর সিংগারিয়া"
সংগঠনটি প্রতিনিয়ত সমাজের হতদরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বারিয়ে দিয়েছে।
বিশ্বব্যপি করোনা ভাইরাসের প্রভাব থেকে বাংলাদেশও রক্ষা পায়নি।
এরই মাঝে "স্বপ্নের পথে চরসিংগারিয়া" সংগঠনটি শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের বেকার হয়ে যাওয়া হতদরিদ্র প্রায় ১৫০ টি পরিবারের মাঝে খাদ্র্য সামগ্রী পৌঁছে দিয়েছে। পাশাপাশি সমাজের জনহৈতিকর সকল কাজে এগিয়ে আসছে সংগঠনটি।
গত ১৯-০৫-২০২০ ইং মঙ্গলবার ২৫ রমজানে আংগারিয়া ইউনিয়নে বিভিন্ন মসজিদে ও দরিদ্র রোজাদারদের মাজে ইফতার বিতরণ করেন।
জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি খোরশেদ আলম ইরান বলেন সমাজের যেকোন কল্যাণকর কাজে অতীতের ন্যায় সংগঠনটি ভবিষ্যতেও পাশে থাকবে।
পবিত্র রমজান মাসে রোজাদারদের ইফতার ব্যবস্থায় অর্থনৈতিকভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে তার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন বিশেষ করে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফজলুল হক তারা মিয়া বেপারী শুরু থেকেই অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের এই মহতি কাজে সার্বক্ষনিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।



