দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড

0

সারাদেশে বেড়ে চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭৭৩ জন। এটা একদিনে করোনা আক্রান্তের এ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। সারাদেশে এ নিয়ে মোট ২৮ হাজার ৫১১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২২জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মোট ৪০৮ জন।

২১মে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘন্টা ১০২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ১০১৭৪টি। সারা দেশ থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪টি। দেশের ৪৪ল্যাবে এ সকল নমুনা পরীক্ষা করা হয়েছে।

এসময় দেশে ৩৯৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৫৬০২ জন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top