সুপার সাইক্লোন "আম্ফান" যে সকল জেলায় ধ্বংসযজ্ঞ চালাতে পারে

0

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফান সুপার সাইক্লোনের শক্তি নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। উপকূল অতিক্রম করে দেশের ১৪ জেলায় তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়।

১৯ মে ঘূর্ণিঝড় আমফান সম্পর্কে ২৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া  অধিদপ্তর থেকে এমনটা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন আমফান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয় বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি মঙ্গলবার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৯০কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৪০কিলোমিটার দক্ষিণপশ্চিম,  মংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রাম এর মধ্যবর্তী অঞ্চল দিয়ে ১৯মে শেষ রাত হতে ২০ মে বিকাল অথবা সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

সুপার সাইক্লোন এর কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বর্তমানে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে।

এঅবস্থায় মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এছাড়া উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা,বাগেরহাট, ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল,লক্ষীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর গুলো 7 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

চট্টগ্রাম, কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এবং কক্সবাজার তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেত এর আওতায় থাকবে।

ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা সমূহ  ৫ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top