মাদারীপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৬ টি বানর হত্যার দায় স্বীকার করেছেন শাহনাজ বেগম নামে এক গৃহবধূ।
শাহনাজ বেগম সদর উপজেলার কাগজি এলাকার ঋতু হাওলাদারের স্ত্রী। তার দুটি সন্তান রয়েছে। গত শনিবার রাতে সন্দেহজনকভাবে তাকে এবং তার দেবরকে আটক করে পুলিশ।পরে থানায় পুলিশি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। শাহনাজ বেগম খাবারের সঙ্গে বিষ দেওয়ার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে শাহানা বেগম জানান বাড়িঘরে বিরক্তকরায় খাবারে বিষ প্রয়োগে করে হত্যা করেন তিনি।অতঃপর তার দেবর আকু হালাদার ঘটনায় জড়িত না থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলায় আসামি করে আজ রোববার বিকেলে শাহনাজ বেগমকে আদালতে প্রেরণ করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন,বানর হত্যার ঘটনায় সদর থানায় মামলা হলে সন্দেহজনক দুজনকে আটক করা হয়। এরমধ্যে শাহানা বেগম নামে একজন বানর হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বানরগুলোকে খাইয়েছিলেন তিনি। এতে মারা যায় বানরগুলো। তিনি কোন ধরনের বিষ প্রয়োগ করেছিলেন সেটি ময়নাতদন্তে জানা যাবে। ওই নারীর দেবর দোষী না হয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।


