সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা।এ নিয়ে দেশে মোট সনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরো ১৪ জনের।দেশে করণায় মৃত্যু সংখ্যাতে আজ সর্বোচ্চ। দেশে এখন পর্যন্ত সর্বমোট করোনায় মৃত সংখ্যা ২২৮ জন।
আজ দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত স্বাস্থ্য ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ঘন্টায় ৫৭৩৮ টি নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে নতুন করে সনাক্ত হয়েছে ৮৮৭ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন সবমিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৫০ জন।


