গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা সনাক্ত ১৮৭৩ জন, মৃত্যু ২০ জন

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৮৭৩ জন। এটি একদিনে করোনাভাইরাস শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে সারাদেশে এ পর্যন্ত মোট ৩২ হাজার ৭৮জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২০ জন। এ নিয়ে সারাদেশে করনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো মোট ৪৫২ জনে।

দেশের করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সকল তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, ময়মনসিংহ বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ২ জন, রংপুর বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। এ নিয়ে ৬ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top