করোনা ভাইরাসের প্রকোপ এ সারা দেশের মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এরই মধ্যে আবার বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের আঘাত। মরার উপর খরার ঘা হয়ে এসেছে। দেশের একাধিক জেলার মানুষের ভয়ানক ক্ষয়ক্ষতি হয়েছে আমপানের দাপটে। বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে ৬৪ তম ঘূর্ণিঝড় ছিল আমপান।জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।
আসন্ন ঘূর্ণিঝড়ের নাম হবে "নিঃস্বর্গ"। নিসর্গ নামটি প্রস্তাব করে বাংলাদেশ।বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলংকা এবং থাইল্যান্ডের সঙ্গে ২০১৮ সালের তালিকায় আরও পাঁচটি দেশকে যুক্ত করা হয়েছে। ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এই ১৩ টি দেশ এপ্রিলে আসন্ন ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে।
আমফানের পরবর্তী ঘূর্ণিঝড় গুলির নাম হবে, "নিসর্গ" প্রস্তুতকারী দেশঃ বাংলাদেশ, "গতি" প্রস্তাব করে ভারত, "নিভার" প্রস্তাব করে ইরান, "বুরেভি" প্রস্তাব করে মালদ্বীপ, "তোকতাই" প্রস্তাব করে মায়ানমার, "ইয়াস" প্রস্তাব করে ওমান।
ইতিপূর্বে "ফনী" ঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ। সেটিও প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল। "আমপান্" নাম দিয়েছিল থাইল্যান্ড। যার অর্থ আকাশ। কিন্তু সুন্দর এই নামটি এখন মানুষের দুর্বিষহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।


