গত ২৪ ঘন্টায় শরীয়তপুরের নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সকলেই ঢাকা থেকে এসেছেন।
২১মে বৃহস্পতিবার শরীয়তপুর জেলা সিভিল সার্জন অফিসের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ।
তিনি জানান, ঢাকা ফেরত বেশিরভাগ মানুষের মধ্যেই করোনা শনাক্ত হচ্ছে। আজ আরও ৭জন করোনা পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০ জন।
তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর পৌরসভার ১জন,আংগারিয়া ইউনিয়নের ১ জন, নড়িয়া পৌরসভার ৩ জন, জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের ১জন ও সেনেরচর ইউনিয়নের ১জন।
এছাড়া, এই জেলায় সুস্থ হয়েছেন এ পর্যন্ত মোট ৫ জন। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন।


