দেশের করোনার কারণে সিনেমা ও নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলো সম্মিলিতভাবে সরকারি ছুটির সাথে মিল রেখে সব ধরনের শুটিং বন্ধ রেখেছে। গত রোববার এ আদেশ অমান্য করে নাটকের শুটিং পরিচালনা করেন আদিবাসী মিজান।
পুবাইলের হাসনাহেনা শুটিং স্পটে ঈদের জন্য নির্মিত একটি নাটকের শুটিং চলে। শুটিং স্পটে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানো উপস্থিত ছিলেন। অবশ্য বিষয়টি জানাজানি হয়ে গেলে তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ করে দেয় পরিচালকদের সংগঠন "ডিরেক্টরস গিল্ড"। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
অপরদিকে শুটিং স্পট থেকে জানা যায়, এক বছর আগের পুরোনো একটি নাটকের অংশবিশেষ এর শুটিং করতে গিয়ে ছিলেন পরিচালক মিজানুর তার দল। নাটকটির প্রাথমিক কাজ হয়েছিল নেপালে। রোববার শুধু তারা শেষ অংশের শুটিং করছিলেন বলে জানান।


