পদ্মায় ধরা পড়ল ৩০ কেজির বিশালাকার কাতল

0

পদ্মায় জাল ফেলে প্রতিদিনের মতো আশায় বসে ছিলেন জেলে হারুন শেখ।প্রায় চার ঘণ্টা পর জাল তুলতে গিয়ে বুঝতে পারেন জালে কোন বিশাল আকার কিছু একটা আটকা পড়েছে। জাল টেনে পানির উপরে উঠানোর পরেই দেখা যায় বিশাল আকার কাতল মাছ।

পদ্মা নদীর রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চরকনেশার এলাকায় ৩০ কেজি ওজনের কাতল মাছটি ধরা পড়ে।পরে মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়।এই মৌসুমে এত বড় মাছ এটিই প্রথম ধরা পরল।

মাছটি দেখার জন্য সকাল থেকে দৌলোদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন মৎস আরতে উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top