করোনা প্রতিরোধী ভ্যাক্সিন আবিষ্কারের জন্য বিভিন্ন দেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।এপ্রিলের মাঝামাঝি সময় প্রথমবার মানব দেহে ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করেছিল যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।এবার বানরের দেহে নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগ করে শতভাগ সাফল্যের দাবি করেছেন চীনের গবেষকরা।
চীনের ইংরেজি সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, বানরের শরীরে "পিকোভ্যাক"নামের ভ্যাকসিন পরীক্ষা করে সফল হয়েছেন চীনের গবেষকরা। প্রচলিত ভাইরাস প্রতিরোধী প্রক্রিয়া অনুসরণ করে প্রতিষেধক টি তৈরি করেছে বেইজিংয়ের সিনোপেক বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান। এটি প্রাণীর শরীরে প্রয়োগ করে অ্যান্টিবডি তৈরি হয়, যা ভাইরাসকে মেরে ফেলে।
গবেষকরা মার্চের শুরুতে রিসার্চ ম্যাককা কিউস প্রজাতির বানরের শরীরে পিকোভ্যাক প্রয়োগ করে। তার তিন সপ্তাহ পর নতুন করোনাভাইরাস এর সংস্পর্শে নেয়া হয় বানরগুলোকে। এক সপ্তাহ পর দেখা যায় বেশি মাত্রায় ভ্যাকসিন দেওয়া বানরগুলোর ফুসফুসে ভাইরাস নেই। মানে প্রতিষেধক টি কাজ করেছে।
আর যে সকল বানরকে পিকভ্যাক দেওয়া হয়নি তাদের শরীরে গুরুতর নিউমোনিয়া দেখা দিয়েছে। ভ্যাকসিনটি মানুষের শরীরেও পরীক্ষামূলক ভাবে প্রয়োগ শুরু হয়েছে।


