স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭০৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৩ জন।
নাসিমা সুলতানা জানান,এ নিয়ে দেশের মোট করোনা আক্রান্ত সনাক্ত করা হয়েছে ১২ হাজার ৪২৫ জন।
তিনি বলেন, দেশে করোনা আক্রান্ত হয়ে এ মোট মৃত্যুর সংখ্যা ১৯৯ জন। গত ২৪ ঘন্টায় তারা মৃত্যু বরণ করেছেন তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ৫ জন মহিলা। এদের মধ্যে ঢাকা মহানগরীর ৬ জন, ঢাকা বিভাগের ৩জন এবং চট্টগ্রামের ৪ জন।


