করোনা ভাইরাসের মধ্যে নতুন সংকটে যুক্তরাষ্ট্র

0

 প্রাণঘাতী করোনা ভাইরাস এর মধ্যে নতুন সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র।ওয়াশিংটন সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে এশিয়ান জায়ান হর্নেট বা ভিমরুলের আক্রমণ। প্রায় আড়াই ইঞ্চি লম্বা এই ভিমরুল দেশটির মৌ চাষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আচরণে আগ্রাসী এই ভিমরুল মানুষের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।প্রথমবারের মত বিস্তার লাভ করা এই ভয়ঙ্কর ভিমরুলের থেকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন অনেক বিশ্লেষক।

গায়ে বাঘের মত হলদে কাল ‌ডোরা কাটা দাগ, আকারে প্রায় আড়াই ইঞ্চি,এরসাথে রয়েছে শক্তিশালী হুল। স্বভাবগত ভাবে এরা প্রচন্ড আক্রমনাত্মক। এদের শুধু এশিয়াতে পাওয়া যেত বলে ঈদের নাম দেওয়া হয়েছিল এশিয়ান জায়ান্ট হর্নেট। সম্প্রতি এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দেখা মেলে এই প্রজাতির ভিমরুলের।

এ ধরনের ভিমরুল মূলত আক্রমণ করে মৌমাছির উপর। এরা মৌমাছি কে মেরে ফেলে এদের লার্ভা কীট ধ্বংস করে দেয়। ফলে মৌ চাষ ও ফল চাষে বিপুল পরিমাণ ক্ষতি সাধন করে এই ভিমরুল।

এই  ভিমরুলের আক্রমণের সময় নিউরোটক্সিন নামে এক ভয়ঙ্কর বিষ ঢেলে দেয় শিকারের দেহে যাতে শিকার হার্ট অ্যাটাকে মৃত্যু বরণ করে। এর বিষ  প্রচন্ড ভয়ঙ্কর ফুল ফোটানোর সাথে সাথে এই নিউরো টক্সিন রক্তের সাথে মিশে যায় যা প্রচন্ড অ্যালার্জির সৃষ্টি করেএবং আক্রান্ত স্থান অবশ হয়ে যায়। একাধিক ভিমরুলের আক্রমণে দেহের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং হার্ট অ্যাটাকে মানুষ বা প্রাণী মৃত্যুবরণ করতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top