শরীয়তপুর জেলায় আরও ৪ জনের করোনা শনাক্ত

0


গত ২৪ ঘন্টায় শরীয়তপুর জেলায় নতুন আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।শুক্রবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ।

আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ১ জন,বিনোদপুরের ইউনিয়নের ১ জন, নড়িয়া উপজেলার ভুমখারা ইউনিয়নের ১ জন এবং ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের ১ জন।এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top