পুরুষের শুক্রাণুতে করোনার অস্তিত্ব পাওয়া গেছে

0


চীনের উহান থেকে উৎপত্তি লাভ পর থেকে এখন গোটা বিশ্বে তান্ডব চালাচ্ছে করোনাভাইরাস। বর্তমানে বিশ্বের ২১২ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মরণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত মোট ৩৯ লাখ ১৭ হাজার ৯৪৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ লাখ ৭০ হাজার ৭৪০ জন।

করোনা ভাইরাস এতটাই ভয়ংকরই যে বিজ্ঞানীরা এর অস্তিত্ব খুঁজে পেয়েছেন আক্রান্ত পুরুষের শুক্রাণুতে। চীনের গবেষকরা এ তথ্য জানিয়েছেন যে শারীরিক সম্পর্কের মাধ্যমে ও করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা আরো প্রকট আকার ধারণ করেছে।

তবে আক্রান্ত পুরুষের শুক্রাণুতে কি পরিমান ভাইরাসের উপস্থিতি দেখা গেছে এবং শারীরিক সম্পর্কের ফলে করোনা সংক্রমণ ঘটতে পারে কিনা, সে ব্যাপারে গবেষকরা এখনো কোনো তথ্য প্রকাশ করেননি। চীনের শাংকিউ মিউনিসিপাল হসপিটালের গবেষকরা এ ব্যাপারে গবেষণাটি পরিচালনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top