স্পেনের ফাইজার /বায়োএনটেকের তৈরি করোনার টিকা অনুমোদন দেওয়া হয়েছে। প্রথমে বয়স্কদের অগ্রাধিকারের ভিত্তিতে ১ম ডোজ টিকা দেওয়া হচ্ছে।দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ লক্ষ ৯৪ হাজার ৭২ জন।এ সময় দেশটিতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ হাজার ১শত ২২জন।
জরুরী স্বাস্থ্য বিভাগের প্রধান ফার্নান্দো সাইমন সংবাদ সম্মেলনে বলেন, পরিসংখ্যান অনুযায়ী সংক্রমনের মাত্রায় এবং মৃত্যুর সংখ্যা হ্রাসের ক্ষেত্রে বর্তমানে স্থিতিশীলতা দেখা যাচ্ছে।
এছাড়া দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইলা বলেন, করোনা ভাইরাসের টিকা নিতে যারা অস্বীকার করবেন তাদের তালিকা করা হবে। সেই তালিকা ইউরোপীয় ইউনিয়নকে দেওয়া হবে।


