শক্তিশালী ভূমিকম্পের আঘাত ক্রোয়েশিয়ায়, নিহত ৭ জন

0


শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ক্রোয়েশিয়ায়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। 


২৯ ডিসেম্বর মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ও অনুভূত হয়। খবর- আল জাজীরা।


খবরে বলা হয়, শক্তিশালী ভূমিকম্পে ঘরের ছাদ ধসে পড়েছে। রাস্তায় বিধ্বস্ত বাসাবাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়। রাত পর্যন্ত উদ্ধার কাজ চলছে।


সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী জাগরেবের থেকে ৫০ কিলোমিটার দূরের ২০ হাজার বাসিন্দা বসবাসকারী পেত্রিঞ্ঝা শহরে।


ক্রোয়েশিয়ার পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে  পেতিৃঞ্জায় ১২ বছরের এক বালিকা ও রয়েছে। পার্শ্ববর্তী গ্রামের কমপক্ষে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top