এখনো দিনক্ষণ নির্ধারিত হয়নি অমর একুশে বইমেলার তবে ফেব্রুয়ারিতে এবারের বইমেলা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
আজ ১০ ডিসেম্বর রবিবার তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় মেলাটি প্রথমবারের মতো ভার্চুয়াল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যদিও পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন হয়।
উল্লেখ্য ১৯৭২ সালে আনুষ্ঠানিকভাবে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা শুরু হয়েছিল। তবে হাজার ১৯৭৮ সালে বাংলা একাডেমীকে আনুষ্ঠানিকভাবে বইমেলা আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়।পরে এটির নামকরণ করা হয় "অমর একুশে গ্রন্থমেলা" এবং ১৯৮৪ সাল থেকে সাড়ম্বরে প্রতিবছর অমর একুশে গ্রন্থ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।


