সদ্য অবসরে যাওয়া যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট হিসেবে বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন।
প্রেসিডেন্টের কেবিনেটের সদস্যদের মতো প্রতি মাসে বেতন পাবেন ট্রাম্প। আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী ২০১৭ সালে এর পরিমাণ ছিল বছরে ২ লাখ ৭ হাজার ৮০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৬ লাখ টাকার বেশী)।
এছাড়া অন্যান্য আর্থিক সুবিধার পাশাপাশি অভিজাত এলাকায় অফিস পরিচালনার জন্য বিশাল জায়গা পাবেন ট্রাম্প যার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার।
ট্রাম্পের পরিবারও সুযোগ সুবিধার আওতায় থাকবে।
যেমন, সিক্রেট সার্ভিসের নিরাপত্তা, ঘুরাঘুরি, টেলিফোন ও যোগাযোগের যাবতীয় খরচ।
সাবেক প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে মেলানিয়া ট্রাম্প আজীবন পেনশন পাবেন বছরে ২০ হাজার ডলার


