করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলা নিয়ে চলছে বিভিন্ন বিতর্ক।দেশের বেশির ভাগ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তা স্কুল খুলে দেওয়ার পক্ষে মত প্রদান করেছেন। শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চার গণসাক্ষরতা অভিযানের এক প্রতিবেদনে উঠে এসেছে দেশের ৭৫% শিক্ষার্থী স্কুল খুলে দেওয়ার পক্ষে মত প্রদান করেছেন।
১৯ জানুয়ারী মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সকল কথা তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, দেশের ৭৬% অভিভাবক ও ৭৩% জেলা শিক্ষা কর্মকর্তা স্কুল খুলে দেওয়ার পক্ষে। তবে ৫৮% শিক্ষক এবং ৫২% উপজেলা শিক্ষা কর্মকর্তা সতর্কতার সঙ্গে স্কুল খুলে দেয়ার পক্ষে কথা বলেছেন।


