ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা পপির বিয়ের গুজব

0


চলচ্চিত্র পড়ার সর্বত্র খবর ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পপি একজন প্রকৌশলীকে বিয়ে করেছেন। চলচ্চিত্র জগতের পপির ঘনিষ্ঠজনরা বলছেন প্রায় এক বছর আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি। ওই প্রকৌশলী এর আগে আরো দুটি বিয়ে করেছেন, তার তিনটি সন্তান রয়েছে।সত্য মিথ্যা যাই হোক না কেন চলচ্চিত্রপাড়ায় সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জনটি বেগবান হচ্ছে।


উল্লেখ্য, পপি দীর্ঘদিন ধরে নিউ ইস্কাটনের গাউস নগরের একটি ভাড়া বাসায় বাবা-মা-ভাই-বোন দের নিয়ে থাকতেন। কয়েক মাস আগে বারিধারা ডিওএইচএস এর একটি আলিশান ফ্ল্যাটে উঠেছেন তিনি। তখন থেকেই চলচ্চিত্র জগতের মানুষ সহ সবার প্রশ্ন ছিল পপির হাতে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র সহ অন্য কোন কাজ নেই কিন্তু তিনি এমন দামি ফ্ল্যাট কিনলেন কিভাবে। গুঞ্জন আছে ওই প্রকৌশলী নাকি ফ্ল্যাটটি কিনে দিয়েছেন পপিকে।জানা গেছে, ওই প্রকৌশলীর কাকরাইলে একটি কমার্শিয়াল টাওয়ার রয়েছে। যাতে আছে একটি মার্কেটও কিছু ফ্লাট। চলচ্চিত্র জগতের ঘনিষ্ঠরা আরো জানান ওই প্রকৌশলী পপির সঙ্গে থাকেন না। তিনি আগের স্ত্রী ও সন্তানদের সঙ্গে থাকেন।  তার পপির বাসায় যাওয়া আসা রয়েছে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top