আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত যে সকল জেলা তার মধ্যে শরীয়তপুর অন্যতম। বিগত পৌরসভার নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয়, আওয়ামী লীগের দুর্গে ফাটল ধরার লক্ষণ স্পষ্ট হয়েছে। যে নৌকার মাঝি হবে সে নির্বাচিত হবে পূর্বের এই ধারণা, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হলে এখন তা ভুল প্রমাণিত হচ্ছে।বর্তমান পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে বেশ কয়েকটি অন্যতম কারণ কারণ হলো:
প্রার্থী নির্বাচনে জনগণের মতামতের প্রাধন্য না দেওয়া।
নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করা।
বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নব্য আওয়ামী লীগ বানানো।
সুবিধাবাদীদের আওয়ামী লীগের বিভিন্ন পদ দখল।
শরীয়তপুরের আওয়ামী লীগের নেতাদের সুবিধাবাদীদের উপর অতিমাত্রায় আস্থাশীল হওয়া।
শরীয়তপুরের আওয়ামী লীগের নীতিনির্ধারকদের অনুরোধ করছি, এখনো সময় আছে নির্যাতিত-ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুন। দুঃসময়ে নৌকার সাথে যারা ছিল তারাই আসল আওমীলীগ। প্রয়োজনে তাদের খুঁজে বের করুন।


