বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে অনুমতি চেয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করেছে গ্রীস।
গ্রীসের অভিবাসন মন্ত্রী নটিশ মিতারাচি গণমাধ্যমকে বলেন, ইউরোপীয় কমিশনের কাছে ৫১৯জন অভিবাসীকে তাদের দেশে স্বল্প সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন পত্র দাখিল করেছেন।
এজিয়ান দ্বীপপুঞ্জের তুরস্ক সীমান্তে ১ হাজার ৪৫০ জন অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্থান, মিশর, আলজেরিয়া, ইরানসহ ২০ টি দেশের ৫১৯ জন নাগরিক গ্রীসে বসবাসের আশ্রয় প্রার্থনা করলে তাদের আবেদন বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রীসের অভিবাসী মন্ত্রী-মিতারাচি সীমান্ত পরিসেবা এবং কমিশনের কাছে আবেদন পত্রে উল্লেখ করেন গ্রিসের মতো সীমান্তবর্তী দেশ থেকে শক্তিশালী প্রক্রিয়ায় বহিষ্কার ও ফেরত পাঠাতে অভিবাসন আইনের কাঠামো ও আশ্রয় চুক্তি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।


