সোনালী ব্যাংক শরীয়তপুর শাখায় গাড়ি পার্কিংয়ের জন্য সুবিশাল জায়গায় থাকা সত্ত্বেও ব্যাংকের সেবা নিতে আসা গ্রাহকদের প্রাইভেট কার,মোটর সাইকেল,রিক্সা সহ সকল যানবাহন গেইট বন্ধ থাকার কারণে পার্কিং করতে হচ্ছে রাস্তায় এবং রাস্তার অপর পাশে মসজিদের সামনে নিরাপত্তাহীন জায়গায়।
উল্লেখ্য, শরীয়তপুরে প্রতিনিয়ত মোটরযান চুরির ঘটনা ঘটছে।
এমতাবস্থায় শরীয়তপুর সোনালী ব্যাংকের সেবা নিতে আসা গ্রাহকদের যানবাহন নিরাপত্তাহীন জায়গায় পার্কিং এর ফলে কোন রকম দুর্ঘটনা বা চুরি হয়ে গেলে দায় কার। ব্যাংকের সামনে সুবিশাল পার্কিংয়ের জায়গা থাকার পরেও গ্রাহকদের কেন গাড়ি পার্কিং করতে দেয়া হবে না।
সোনালী ব্যাংককের উপরস্থ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি শরীয়তপুর সোনালী ব্যাংক শাখার গ্রাহকদের গাড়ি পার্কিংয়ের দুর্ভোগের বিষয়টি যতদ্রুত সম্ভব সমাধান করেন।


