মিয়ানমারের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সহ সকল গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড।গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ ঘোষণা প্রদান করেন।
তিনি উল্লেখ করেন, মিয়ানমারের সঙ্গে উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক পর্যায়ের কোন সম্পর্ক থাকবে না। সেইসঙ্গে সাহায্য বন্ধসহ আগামী সপ্তাহ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হবে।
তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, নিউজিল্যান্ডের এই প্রজন্মের প্রত্যেক নাগরিকে মিয়ানমারের অবস্থা দেখে হতাশ। নিউজিল্যান্ড থেকে আমরা যা পারি করব।
নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর নানাইয়া মাহুতা অন্য এক বিবৃতিতে উল্লেখ করেন, আমরা মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত সরকারের সমর্থন করিনা। তিনি দেশটিতে রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি করেন।


