"মুসলিম নিষেধাজ্ঞায়" ভিসা বঞ্চিতদের আবেদনের অনুমতি যুক্তরাষ্ট্রের

0


 

ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই নির্বাহী আদেশের মাধ্যমে সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে এই তালিকা অনেক দেশ যোগ হয়েছে, আবার কেউ বাদ পড়েছে। এখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় থাকা ভিসা বঞ্চিত ১৩ টি দেশের নাগরিকরা ভিসার আবেদনের সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রে।


যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, ২০২০ সালের ২০ জানুয়ারির আগে যারা ভিসা পাননি, তাদের অবশ্যই নতুন ফি দিয়ে পরবর্তীতে আবেদন করতে হবে।


উল্লেখ্য, জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর কর্মদিবসের প্রথম দিন ২০ জানুয়ারি ট্রাম্পের তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা উঠিয়ে দেন।


মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস সোমবার এক বিবৃতিতে উল্লেখ করেন, যাদের আবেদন ২০ জানুয়ারির পরে বাতিল হয়েছে, তারা পূর্ণ বিবেচনার আর্জি করতে পারবেন। এই আবেদনকারীদের নতুন করে ফি প্রদান করতে হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top