যাদের আবর্জনা তাদের দরজায় ফিরিয়ে দিলেন

0


 

মিরপুর-৩ নম্বর সেকশনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থা করা হয়েছে ময়লা আবর্জনা রাখার জায়গা না করেই। তাই আবাসন প্রকল্প এলাকার গৃহস্থালি সহ সকল প্রকারের বর্জ্য স্থানীয় বাসিন্দারা ফেলে আসতেন সামনের রাস্তায়। এতে ক্ষুব্ধ হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম যাদের ময়লা তাদের বাসার দরজায় ফেলে আসা নির্দেশ দেন।পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তারা যন্ত্র দিয়ে রাস্তার পাশের বর্জ্য সংগ্রহ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের মূল ফটকের দরজায় ময়লা ফেলে আসেন।


গতকাল ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযান ক্র্যাশ প্রোগ্রাম শুরু করার অংশহিসেবে স্বাগুফতা খাল এলাকা পরিদর্শনে জান। তখন মিরপুর-৩ নম্বর সেকশনের পথ পরিদর্শনের সময় গৃহস্থালির বর্জ্য রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি এই নির্দেশ প্রদান করেন।


রাস্তার বর্জ্য অপসারণের পর উপস্থিত সাংবাদিকদের মেয়র বলেন, সরকারি কর্মকর্তাদের আবাসনে বর্জ্য ব্যবস্থাপনার কোন ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে তারা এই ময়লা আবর্জনা রাস্তায় ফেলছেন। এতে পরিবেশ নোংরা হচ্ছে। এভাবে আর চলতে দেয়া হবে না। এখন তারা জায়গা দিলে এসটিএস নির্মাণ করে দিবে ডিএনসিসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top